Grade 1 Math

বোকা ছেলের জ্ঞানী হওয়া

image 28

একদিন এক লোক তার বোকা ছেলেকে বললো, “বাবা, জঙ্গল থেকে কিছু কাঠ কেটে নিয়ে আয়।”

ছেলেটি কাঠুরেকে সাথে নিয়ে বনে গেলো। একটি গাছ উপরে বসে বোকা ছেলেটি কাঠুরেকে সেই গাছটি কাটতে বললো।

এমন সময় এক জ্ঞানী লোক সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলো। লোকটি বোকা ছেলের কথা শুনে বললো, “এ তুমি কী করছো!! যেই গাছে বসে আছো, সেই গাছই কাটতে বলছো!”

বোকা ছেলে অবাক হলো। জিজ্ঞেস করলো, “তাতে কী হয়েছে?”

লোকটি বললো, “আরে বোকা, গাছটি কাটা হলে গাছের সাথে তুমিও তো মাটিতে আছড়ে পড়বে।”

বোকা ছেলে দ্রুত গাছ থেকে নেমে আসলো এবং লোকটিকে ধন্যবাদ দিলো।

ছেলেটি জ্ঞানী লোককে বললো, “আপনি বেশ জ্ঞানী মানুষ। আপনি কি আমাকে শেখাবেন, কীভাবে আমি জ্ঞানী হতে পারবো?”

জ্ঞানী লোক বোকা ছেলেটিকে শেখাতে রাজি হলো। লোকটি যা যা শেখালো, বোকা ছেলেটি সবকিছু মন দিয়ে শিখলো এবং চর্চা করতে থাকলো।

ধীরে ধীরে বোকা ছেলেটিও জ্ঞানী হয়ে উঠলো।

শিক্ষা: যেকোনো বয়সে শিক্ষা গ্রহণ করা যায়


Written by
RT Chetona

Contributor at Gonit Worksheets, writing about math learning that works for real kids.

There are no comments posted here yet.

Sign in to leave a comment

Practice on the go

Get the Gonit app — turn daily practice into daily reps.

Adaptive olympiad practice, streaks and progress tracking — free on iOS and Android. 10,000+ problems across every category.

★★★★★ 4.9 100K+ downloads No ads, ever
Gonit app icon
Gonit
Free · Ages 6+